ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নচিকেতার গল্পে ফিরছেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 March, 2021, 12:02 PM

নচিকেতার গল্পে ফিরছেন অপু বিশ্বাস

নচিকেতার গল্পে ফিরছেন অপু বিশ্বাস

মাঝে একটা সুদীর্ঘ বিরতি। গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘পাংকু জামাই’ সিনেমা।মাঝে ব্যাক্তিগত জীবনের ঝড় ঝাপটা সামলে আবার বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।তাও আবার দুই বাংলার জনপ্রিয় গায়ক যার কলম ও সুর বারংবার ঝড় তুলেছে সামাজিক, রাজনৈতিক এবং জীবনে, তার গল্পে।

তবে শুধু অপু বিশ্বাস নয়,ওপার বাংলার আরো এক ঝাঁক প্রতিভা অভিনয় করবে এই গল্পে। খুব শিগগিরই মুক্তি পাবে নতুন সিনেমা ‘শর্টকাট’। জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে এ সিনেমাটি তৈরি হয়েছে কলকাতায়। এ ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুবীর মন্ডল।

বিত্তবান পরিবারের এক ছেলে এবং তার ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলের গল্পে তৈরি হচ্ছে ‘শর্টকাট’ এর বুনন। এখানে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার গৌরব চক্রবর্তী।

ছবিতে বাংলাদেশ থেকে আরো আছেন অরিন, রেবেকা রউফ ও গৌতম সাহা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টালিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়।

অপু সম্প্রতি ছবিটির ডাবিং শেষ করে এসেছেন কলকাতা থেকে। এই ছবি নিয়ে উচ্চশিত অপু বিশ্বাস জনিয়েছেন, এই ছবি নিয়ে তিনি খুব আশাবাদী।ছবির গল্প যথেষ্ট স্ট্রং।

অন্যদিকে এই ছবি অপু বিশ্বাসের কাম ব্যাক বলা যায়।এতোদিন পরে আবারো দর্শকের সামনে ফেরার সুযোগ হচ্ছে। দুই বাংলার প্রিয় গায়ক নচিকেতার লেখা গল্পের সিনেমায় নায়িকা হয়েছি। এটা বাড়তি আনন্দ তার কাছে। অপু বিশ্বাসের এই চরিত্রে নানা ধরনের শেড আছে।যা দর্শক তারিয়ে উপভোগ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status