ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 March, 2021, 5:45 PM

১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ

১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ

সারা দেশে ১ লাখ ৮০ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। খসড়া তালিকায় কারও নাম নিয়ে আপত্তি থাকলে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের তালিকায় যেন ভুল না হয়, সেজন্য আগেভাগেই যাচাই-বাছাইয়ের জন্য অনলাইনে মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণে অন্তর্ভুক্ত থাকলে তিনি এই যাচাই-বাছাইয়ের আওতার বাইরে থাকবেন। তবে নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারাই মূলত যাচাই-বাছাইয়ের মধ্যে থাকবেন।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর আগে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি এবং চূড়ান্ত তালিকা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশ করা হবে। অনলাইনে ১ লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার তালিকাভুক্তি শেষে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এবার শহীদ, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাসহ আরও ১৫ হাজারের মতো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status