ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মায়ের করা মামলায় গ্রেপ্তার ছেলে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 March, 2021, 4:27 PM

মায়ের করা মামলায় গ্রেপ্তার ছেলে

মায়ের করা মামলায় গ্রেপ্তার ছেলে

রাজশাহীর বাঘা উপজেলায় জোরপূর্বক মায়ের কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা ও সন্তানের বেধড়ক মারধরে আহত হওয়ায় থানায় মামলা দায়ের করেছেন এক মা। তবে মামলাটি ছেলে মানিক উদ্দিনের (৩৫) বিরুদ্ধে ভরণ-পোষণ আইনে করেছেন ওই ভুক্তভোগী মা হাওয়া বেগম (৬৫)। গতকাল বৃহস্পতিবার বাঘা থানায় ওই মামলাটি দায়ের করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার অভিযুক্ত মানিক উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুই ছেলে এবং দুই মেয়ে রেখে হাওয়া বেগমের স্বামী ১৫ বছর আগে মারা যান। স্বামী মৃত্যুর সময় হাওয়া বেগমের নামে ২ একর ৭৩ শতাংশ জমি রেখে যান। পরবর্তীতে মেয়ে দুইটার বিয়ে দেওয়া হয়। বর্তমানে এই জমি জোরপুর্বক ভোগ দখল করছেন তার বড় ছেলে মানিক। মানিক তার মাকে ভরণ-পোষণ তো দেনই না উল্টো জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক মারধর করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মানিক তার মায়ের নামে থাকা সম্পত্তি জোরপূর্বক লিখে নিতে চান। কিন্তু তার মা জমি লিখে না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বেধড়ক পেটান। এতে বেশ আহত হন হাওয়া বেগম। পরবর্তীতে নিরুপায় হয়ে মা তার মেয়ে ও জামাইকে সঙ্গে করে বাঘা থানায় ভরণ-পোষণ আইনে তার ছেলে মানিকের নামে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার হাওয়া বেগম তার নিজের ছেলে মানিক উদ্দিনের বিরুদ্ধে ভরণ-পোষণ আইনে একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত আসামি মানিককে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আতালতে সোপর্দ করা হবে। এ ধরনের মামলা বাঘা থানায় এই প্রথম দায়ের হয়েছে।’

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status