স্কুলশিক্ষক লক্ষ্মীকান্তের এনআইডি সংশোধন করেছে ইসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 9:52 PM
স্কুলশিক্ষক লক্ষ্মীকান্তের এনআইডি সংশোধন করেছে ইসি
কাগজে কলমে মৃত, কিন্তু বেঁচে আছেন লালমনিরহাটের স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত। জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন করেছে নির্বাচন কমিশন। মানচিত্র
ছয় বছর ধরে জাতীয় পরিচয়পত্র দিয়ে কোন কাজ করতে পারছিলেন না লক্ষ্মীকান্ত। দিতে পারেননি নিজের ভোটও। বার বার চেষ্টা করেও করোনা টিকার জন্য নিবন্ধন করতে ব্যর্থ হন তিনি।
শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার শরণাপন্ন হোন লক্ষ্মীকান্ত। সেখানে জানতে পারেন, ছয় বছর আগে মারা গেছেন তিনি। ফলে তার এনআইডি সচল নয়।
লক্ষ্মীকান্তের অভিযোগ তার এক প্রতিবেশী জমি সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্র করে এসব করিয়েছেন।
পরে জানা যায়, লক্ষ্মীকান্তের মত লালমনিরহাট সদর উপজেলায় অন্তত ১১ ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে ১লা মার্চ সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ।