ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 7:26 PM

নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের উপনির্বাচনে ভোট কেন্দ্রে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ১ ওয়ার্ডের লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মৃতের নাম মো. খোরশেদ আলম (৬৫)। তিনি লুধুয়া দক্ষিণ পাড়ার জুলফিকার সাহেবের বাড়ীর বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আবদুল কাদের।

জানা গেছে, সম্প্রতি কেশরপাড় ১ নম্বর ওয়ার্ড লুধুয়া-কলাবাড়িয়ার ইউপি সদস্য (মেম্বার) মোসুদুর রহমান প্রকাশ মুছা মিয়া মেম্বারের মৃত্যুর পর ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়। আজ রোববার সকাল ৮টা থেকে ওয়ার্ডটিতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন খোরশেদ আলম। ভোট দেওয়ার সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। এর তাকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘ভোট দিতে আসার পর মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) তিনি মারা গেছেন। এর আগেও তিনি কয়েক বার স্ট্রোক করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। খোরশেদের মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, নির্বাচন অনুষ্ঠিত ওয়ার্ডটিতে মেম্বার পদে ৫জন প্রার্থীতা করছেন। ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৮১৩ জন, যার মধ্যে ১৪১৭ জন পুরুষ ও ১৩৯৫ জন নারী ভোটার রয়েছে। নির্বাচনে সহিংসতা এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র‌্যাব ও ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।


 সম্পাদনায়: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status