ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
দোয়ারাবাজারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাবাসী
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:27 PM

দোয়ারাবাজারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাবাসী

দোয়ারাবাজারে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাবাসী

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৈনগাও বেইলী ব্রিজ ভেঙ্গে ছাতক - দোয়ারাবাজার- সিলেটের সংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুইপাশে আটকা পড়ছে শতাধিক যানবাহন।  দূর্ভোগের স্বীকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। এদিকে সুনামগঞ্জ সড়ক বিভাগ জানায় সেতুটি পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে মেরামত করতে সময় লাগবে। তবে বিকল্প উপায়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে।
শনিবার ভোরে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে একটি পাথার বোঝাই ট্রাক বেইলি সেতুতে ওঠলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি বিকট শব্দে নোয়াজের খালে ভেংগে পড়ে। এতে দোয়ারাসদর, সুরমা,বোগলাবাজার,লক্ষ্মীপুর, বাংলাবাজার সহ ৬ টি ইউনিয়নের সংগে বিভাগীয় শহর সিলেট ও শিল্পনগরী ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দূর্ভোগের স্বীকার যাত্রী ও গাড়ি চালকরা জানান, সেতুটি ভেংগে পড়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status