ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 1:59 PM

বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব

বিসিবির চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব

সাকিব আল হাসানের উদ্ধত আচরণে রীতিমতো হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেয়া সাকিব আইপিএল খেলতে শ্রীলংকা সফর থেকেও ছুটি নিয়েছেন।

আইপিএলের জন্য শ্রীলংকা সফর থেকে সাকিবের ছুটি নেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপির জন্য জাতীয় দলকে অবজ্ঞা করায় সাকিবের ওপর রীতিমতো ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই ধরেই নেয়া যায় ক্রিকেট বোর্ডের আসন্ন চুক্তিতে থাকছেন না সাকিব।  

এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল  আবেদীন নান্নু বলেছেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি মনে করি না যে, সাকিব কেন্দ্রীয় চুক্তিতে থাকবে। কারণ আমরা সারা বছর উভয় সংস্করণের জন্যই খেলোয়াড়দের ধরে রেখেছি। তবে শ্রীলংকা সফরের পরিবর্তে আইপিএলে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরে আমরা  অন্যভাবে দেখছি।


সম্পাদনায়: এম আলমগীর


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status