ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মুম্বাইয়ে চিরকুট লিখে সাত বারের এমপির ‘আত্মহত্যা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 11:52 AM

মুম্বাইয়ে চিরকুট লিখে সাত বারের এমপির ‘আত্মহত্যা’

মুম্বাইয়ে চিরকুট লিখে সাত বারের এমপির ‘আত্মহত্যা’

ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে দাদরা ও নগর হাভেলির ৭ বারের সংসদ সদস্য (এমপি) মোহান দেলকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, আত্মহত্যা করেছেন ৫৮ বছর বয়সী এ স্বতন্ত্র সংসদ সদস্য।

এর আগে তিনি কংগ্রেস ও বিজেপির হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের অভিজাত মেরিন ড্রাইভে একটি সি ফেসিং হোটেলে উঠেছিলেন এ প্রভাবশালী এমপি। সেখান থেকেই সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। গুজরাতি ভাষায় লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গেছে সেখানে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে। দেলকরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আদিবাসীদের অধিকারের জন্য আজীবন কাজ করেছেন মোহান দেলকার। দাদরা ও নগর হাবেলি আসনে কংগ্রেস থেকে প্রথম ১৯৮৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি কংগ্রেস থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে লোকসভায় যান।

এরপর ১৯৯৮ এর নির্বাচনে তিনি সাংসদ হন বিজেপি থেকে। পরে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ১৭তম লোকসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status