ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 3:50 PM

মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আজ (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান আছে। তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পথশিশুরা যেন পথভ্রষ্ট না হয় সে জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার এমনকি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাদের জীবনমান, লেখাপড়া থেকে সব ধরনের সহযোগিতা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, তারাও সমাজের একটি অংশ। সরকার সেভাবেই পথশিশুদের গুরুত্ব দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status