ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
এটিএম শামসুজ্জামানে মৃত্যুতে শোকে কাতর শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 3:48 PM

এটিএম শামসুজ্জামানে মৃত্যুতে শোকে কাতর শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

এটিএম শামসুজ্জামানে মৃত্যুতে শোকে কাতর শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান।

আজ শনিবার সকালে সূত্রাপুরের নিজ বাসায় এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয় বলে তার ছোট ভাই সালেহ জামান জানান।

শতাধিক চলচ্চিত্রের বহু খল ও কমেডি চরিত্রকে অমর করে যাওয়া খ্যাতিমান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিচ্ছেন অভিনয়শিল্পীরা।

প্রিয় অভিনেতার সঙ্গে তোলা নিজেদের ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, ভাবনা, শাহনাজ খুশি, চয়ানিক চৌধুরীসহ অনেকেই।

ঢাকাই ছবির বর্তমান সময়ের সেরা তারকা শাকিব খানও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এটিএম শামসুজ্জামানকে নিয়ে আবেগঘন বার্তা লিখেছেন।

তিনি লিখেছেন, বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, ‘একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তী এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত।  সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান! নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার এবং কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর। কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল।’

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status