ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এটিএম শামসুজ্জামানের জানাজা সম্পন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 February, 2021, 2:57 PM

এটিএম শামসুজ্জামানের জানাজা সম্পন্ন

এটিএম শামসুজ্জামানের জানাজা সম্পন্ন

খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে তার জানাজা হয়।

প্রথম জানাজা শেষে সূত্রাপুরে কমিউনিটি সেন্টারে তার মরদেহ নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর সূত্রাপুর জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

তবে এফডিসি বা অন্য কোথাও তার মরদেহ নেওয়া হবে না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 
শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status