ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 2:41 PM

টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

টিকা নিলেন জাতীয় দলের ৮ ক্রিকেটার

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট ক্রিকেটার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করেন তারা।  

টিকা নেয়া আট ক্রিকেটার হলেন- মোহাম্মদ মিথুন, সাইফউদ্দিন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ও শান্ত।

এদিন সকালে একে একে স্বতঃস্ফুর্তভাবে ভ্যাকসিন নেয়া শেষে ক্রিকেটাররা বাসায় ফিরে যান। তাদের মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি।


এর আগে তামিম, সৌম্য, মিরাজসহ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ৬ ক্রিকেটার। এতে মোট ১৪ ক্রিকেটার নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন কার্য সম্পাদন করলেন। আগামী ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status