ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শুটিং সেটে ঋত্বিকার কাণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 1:41 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 February, 2021, 1:43 PM

শুটিং সেটে ঋত্বিকার কাণ্ড

শুটিং সেটে ঋত্বিকার কাণ্ড

২০১২ সাল জিৎ-কোয়েল অভিনীত ‘১০০% লাভ’ সিনেমা মুক্তি পায়। এতে কোয়েল মল্লিকের ছোট বোনের চরিত্রে অর্থাৎ শিশুশিল্পী হিসেবে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ঋত্বিকা সেন। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘মিস কল’। আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এতে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিকা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন সোহম-ঋত্বিকা। এ সময় শুটিয়ের একটি ঘটনা শেয়ার করেন তারা। সেদিনের ঘটনার কারণে তুলকালাম কাণ্ড ঘটেছিলো। শুধু কি তাই, সহকারী পরিচালকের বিয়ে পর্যন্ত ভাঙতে বসেছিলো।

সেই ঘটনা বর্ণনা করে ঋত্বিকা সেন বলেন- ‘এ সিনেমার শুটিং যখন করছি তার কিছুদিন পরেই সহকারী পরিচালক অমিতদার বিয়ে ছিলো। সেটে অমিতদার ফোন আমার কাছে রেখে গিয়েছিল। এর মধ্যে অমিতদার বাড়ি থেকে ফোন আসে। আর আমি ফোন ধরে বলে দিই- অমিতদার অ্যাকসিডেন্ট হয়েছে। মাথাটাথা ফেটে গেছে। আর তাতেই তুলকালাম কাণ্ড বেঁধে যায়। শুধু কি তাই অমিতদার বিয়ে প্রায় ভাঙতে বসেছিলো।’

অবশ্য পরে ঋত্বিকা তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন। বিষয়টি স্মরণ করে ঋত্বিকা বলেন- ‘আমি আসলে শুটিংয়ের জন্য অন্যরকম মুডে ছিলাম। পরে বিষয়টি বুঝতে পেরে আমি ফোন করে সরি বলে নিয়েছিলাম। সর্বশেষ অমিতদার বিয়েটাও ঠিকঠাকভাবে শেষ হয়।’

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status