ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার পর লাশ ঝুলাল ছাদে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 1:28 PM

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার পর লাশ ঝুলাল ছাদে

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার পর লাশ ঝুলাল ছাদে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইয়াছির আরাফাত।শুক্রবার দিবাগত রাতে শহরের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।এদিকে পরিবাদের দাবি, বাসা থেকে ডেকে নিয়ে ওই যুবককে হত্যার পর ছাদে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত ইয়াসিরের বাবা আবদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার পর ইয়াসিরকে কে বা কারা ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে খুন করে ছাদে জিআই তার দিয়ে ঝুলিয়ে দেয়।
আজ সকালে ছাদে গিয়ে দেখেন, ইয়াসিরের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একান্ত সিকদার এবং আলভী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে প্রতিবেদন হাতে পাওয়ার পর বোঝা যাবে তাকে কীভাবে খুন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ইয়াসির খুনের রহস্য উদঘাটনে কাজ শুরু করে দিয়েছে। আশা করছি, দ্রুত ইয়াসির খুনের রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ     
  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status