ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
চুপিচুপি বাগদান সারলেন ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 1:02 PM

চুপিচুপি বাগদান সারলেন ফারিয়া

চুপিচুপি বাগদান সারলেন ফারিয়া

চুপিচুপি বাগদান সারলেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ফারিয়া একটি আংটি বদলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ বাগদান সম্পন্ন, সবাই দোয়া করবেন।’

জানা গেছে, শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফারিয়া শাহরিনের বাগদান সম্পন্ন হয়। তার হবু বরের নাম মাহফুজ রায়ন। তিনি পেশায় একজন চাকরিজীবী।

বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়া শাহরিনের পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধুরা।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপন চিত্রে কাজ করে জনপ্রিয়তা পান।

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন দুবছর।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status