ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে অস্ত্রসহ সবুজ বাহিনীর প্রধান সবুজ গ্রেফতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 12:59 PM

নোয়াখালীতে অস্ত্রসহ সবুজ বাহিনীর প্রধান সবুজ গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ সবুজ বাহিনীর প্রধান সবুজ গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের ত্রাস সবুজ বাহিনীর প্রধান সবুজকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি আমান উল্যাহপুর ইউপির কোয়ারিয়ার নুরু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তাকে এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ৭টি মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলার তিনি ৫ বছর সাজাপ্রাপ্ত আসামি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status