ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাড়ির আঙিনার মাটি খুঁড়তেই মিলল রাইফেলের ৩৪৬০ গুলি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 3:04 PM

বাড়ির আঙিনার মাটি খুঁড়তেই মিলল রাইফেলের ৩৪৬০ গুলি

বাড়ির আঙিনার মাটি খুঁড়তেই মিলল রাইফেলের ৩৪৬০ গুলি

নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো রাইফেলের ৩ হাজার ৪৬০টি গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুত রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল হাইয়ের বাড়ির আঙিনা থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, মাটি কাটার শ্রমিকেরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাইয়ের বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনার কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন।
মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নিচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলে বায়েজিদকে গুলির বক্স পাওয়ার খবর জানালে তিনি থানায় খবর দেন।

খবর পেয়ে বেলাব থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে রাইফেলের ৩ হাজার ৪৬০টি গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুত রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

১৯৭১ সালে আবদুল হাইয়ের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

তিনি আরে বলেন, উদ্ধার করা গুলি থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর গুলিগুলো জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status