ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামপুরে ৪৬ বোতল ভারতীয়ফেনসিডিলসহ নারী ব্যবসায়ী আটক
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 1:59 PM

ইসলামপুরে ৪৬ বোতল ভারতীয়ফেনসিডিলসহ নারী ব্যবসায়ী আটক

ইসলামপুরে ৪৬ বোতল ভারতীয়ফেনসিডিলসহ নারী ব্যবসায়ী আটক

জামালপুরের ইসলামপুরে ৪৬বোতল ভারতীয় ফেনসিডিলসহ  সাজেদা নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নির্দেশে  এস.আই মাহমুদুল হাসান মোড়ল এর নেতৃত্বে এস.আই আব্দুল হান্নান, এ.এস.আই এনামুল হক ও নারী পুলিশ সদস্য মৌসুমী ও ফাতেমাসহ একদল পুলিশ বুধবার সকালকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের রেলক্রসিংএর পাশে পরিতোষের বাসা সামনে সড়কে অটোরিক্সার গতিরোধ করে মহিলা পুলিশ দিয়ে সাজেদা (৩০)এর দেহ তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এসময় অটোযাত্রী সাজেদা দেহের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত জ্যাকেট ভর্তি ৪৫বোতল ফেন্সিডিল উদ্ধার করে  পুলিশ। আটককৃত সাজেদার বাড়ী জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামে। স্বামীর নাম শহিদুল্লাহ। আটকৃত সাজেদা জানায়, সে আজ বুধবার ভোরে ইসলামপুরে গুঠাইল থেকে ফেন্সিডিলি নিয়ে রিক্সযোগে মোশারফগঞ্জ বাজার এসে হয়ে অটো নিয়ে জামালপুর যাচ্ছিল।

এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,আটককৃত মহিলা ফেন্সিডিল ব্যাবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ২৫-বি-২৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status