ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে প্রথমবারের মতো মিলল আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 1:27 PM

ভারতে প্রথমবারের মতো মিলল আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরন

ভারতে প্রথমবারের মতো মিলল আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরন

ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলীয় ধরন শনাক্ত হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

চারজনের দেহে ভাইরাসের দক্ষিণ আফ্রিকান বৈশিষ্ট্যের করোনার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একজনের দেহে মিলেছে ব্রাজিলীয় ধরন।

আইসিএমআর জানায়, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা ও তানজিনিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে চারজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই চারজনসহ আক্রান্ত সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আইসিএমআর মহাপরিচালক বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে করোনার দক্ষিণ আফ্রিকার ধরনে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যে বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুনেতে।

ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নিচে নেমে এলেও নতুন বৈশিষ্ট্যের করোনা এখন আতঙ্ক ছড়াচ্ছে।

তবে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় ধরন ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনার ব্রিটিশ ধরনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৮৭ জনে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status