ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলজাজিরাকে সহায়তাকারী সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 11:36 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 February, 2021, 12:12 PM

আলজাজিরাকে সহায়তাকারী সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আলজাজিরাকে সহায়তাকারী সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের ঘটনায় কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়াসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আাশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির আবেদন জমা দেন। আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়।

অ্যাডভোকেট মশিউর মালেক মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।

তিনি আরো বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি। সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অপর আসামিরা হলেন, সায়ের জুলকারনাইন সামি, তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যান।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status