ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিয়ানমারের সামরিক বাহিনীর নতুন নির্বাচনের প্রতিশ্রুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 10:30 AM

মিয়ানমারের সামরিক বাহিনীর নতুন নির্বাচনের প্রতিশ্রুতি

মিয়ানমারের সামরিক বাহিনীর নতুন নির্বাচনের প্রতিশ্রুতি

মিয়ানমারের সামরিক জান্তা মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশটিতে নতুন নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

দেশটিতে সামরিক অভ্যুত্থান অস্বীকার করে সামরিক জান্তা গত ১ ফেব্রুয়ারির ক্ষমতা দখলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে।

ক্ষমতাসীন পরিষদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, "আমাদের উদ্দেশ্য হলো একটি নির্বাচন করা এবং বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা।"

নেতা অং সান সু চির সরকারের পতনের পর মঙ্গলবার প্রথমবারের মতো সামরিক জান্তা এ সংবাদ সম্মেলন ডাকলো।

যদিও এখন পর্যন্ত নির্বাচনের নতুন দিন বলা হয়নি, কিন্তু এক বছরের জন্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি থাকবে বলে জানায় জাও মিন তুন।

দুই ঘণ্টাব্যাপী চলা ওই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “"আমরা গ্যারান্টি দিচ্ছি যে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status