ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
কবিরহাটে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 January, 2021, 11:32 AM

কবিরহাটে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

কবিরহাটে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ব্যবসায় আশ্ররাফ হোসেন রবেন্স জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ১টার দিকে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই অগ্নিকান্ডে জুতা দোকান, কসমেটিকস দোকান, চা দোকান, দধি দোকান, সেলুন দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ দুর্ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নুরুল আবছার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status