ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
বিশ্বে প্রায় ১৭ হাজার মৃত্যু, একদিনে এটাই সর্বোচ্চ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 January, 2021, 11:00 AM

বিশ্বে প্রায় ১৭ হাজার মৃত্যু, একদিনে এটাই সর্বোচ্চ

বিশ্বে প্রায় ১৭ হাজার মৃত্যু, একদিনে এটাই সর্বোচ্চ

করোনায় রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে করোনা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রথমবারের মতো প্রাণহানি ১৬ হাজার ৮০০ ছাড়াল। এ নিয়ে মহামারি করোনা বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৮৪ হাজার। এ ছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ছয় লাখ মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়াল ১০ কোটি ১৪ লাখ।

এর আগে ১৪ জানুয়ারি প্রথমবারের মতো প্রাণহানি ১৬ হাজার ছাড়িয়েছিল। আর তার আগের দিন ১৩ জানুয়ারিও প্রায় ১৬ হাজারের কাছাকাছি মৃত্যু দেখেছিল বিশ্ববাসী।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৮৪ হাজার ১২০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৩৩ লাখ ২০ হাজার ৪৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আর নতুন সংক্রমণ হয়েছে দেড় লাখ। এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫১৭ জনের।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৭ শতাধিক মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত এক লাখ ৫২ হাজারের বেশি মৃত্যু দেখেছে দেশটির মানুষ। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৭ লাখ ৮৮ হাজারের বেশি।

এক হাজার ৭ শতাধিক মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে যুক্তরাজ্য। এদিন দেশটিতে এক হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ ভূখণ্ডে করোনায় একদিনে এত বিপুল প্রাণহানি এটা দ্বিতীয়বারের মতো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ১৫ হাজার ৫৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ এক হাজার ৮৮৭ জন।

মোট আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টার হিসাবে চতুর্থ স্থানে আছে। একদিনে দেশটিতে এক হাজার ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজার ২৩৭ জনের এবং সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৪৮৫ জন।

প্রায় সাড়ে ৯ শতাধিক মৃত্যু নিয়ে দৈনিক মৃত্যুর তালিকায় পঞ্চম স্থানে জার্মানি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের, আর আক্রান্ত হয়েছে ২১ লাখ ৭৯০ হাজার ৬১১ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status