ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 January, 2021, 8:54 PM

সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম

সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম

দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ২নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে ভুজনা, উমরপুর, কালিকাপুর, কদমতলী গ্রামে আলোচনায় রয়েছে মো.আবুল কালাম। উদীয়মান তরুণ নেতা হিসাবে ভুজনা, উমরপুর, কালিকাপুর, কদমতলী, গ্রামে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত মো. আব্দুল মালেকের পুত্র মো. আবুল কালাম। তিনি গত দুটি নির্বাচনে প্রার্থী হয়েও সামান্য ভোটে বিজয়ী হতে পারেনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও ইউপি সদস্য পদে নির্বাচন করতে চান।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য ওয়ার্ড বাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সবসময় ওয়ার্ড বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছেন।

ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম জানান, দোয়ারাবাজার উপজেলার মধ্যে সুরমা ইউনিয়নের হাওর ও নদী বেষ্টিত ভুজনা কালিকাপুর, উমরপুর, কদমতলী গ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এখন পর্যন্ত উন্নয়নের ছোয়া লাগেনি। আমি আশাবাদী      
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডবাসী ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে আওয়ামীলীগের  তরুণ নেতৃত্বের প্রয়োজন।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status