ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
পুতিন বিরোধী নাভালনিকে এক মাসের জেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 4:09 PM

পুতিন বিরোধী নাভালনিকে এক মাসের জেল

পুতিন বিরোধী নাভালনিকে এক মাসের জেল

দেশে ফিরতেই রাশিয়ার বিরোধী দল রাশিয়া অফ দ্য ফিউচারের নেতা অ্যালেক্সেই নাভালনিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির অস্থায়ী একটি আদালত।

চিকিৎসা শেষে পাঁচ মাস পর জার্মানি থেকে দেশে ফিরলে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরেই স্থানীয় সময় রোববার নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মস্কোর উপকণ্ঠে খিমকি শহরের একটি থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সেই থানার ভেতর অস্থায়ী আদালত বসানো হয়। প্যারোলের শর্ত ভঙের দায়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাভালনিকে আটক রাখার নির্দেশ দেয় বিচারক। সেই সঙ্গে নাভালনির সাড়ে তিন বছরের স্থগিত কারাদণ্ড জেল সাজায় পরিণত করা যায় কি না, এ বিষয়ে ২৯ জানুয়ারি শুনানি ডেকেছে আদালত।

অর্থ আত্মসাতের দায়ে নাভালনিকে ওই স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

থানার ভেতরে আদালতের রায়কে ‘প্রহসন’ ও ‘সর্বোচ্চ পর্যায়ের অরাজকতা’ হিসেবে মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি।

সমর্থকদের উদ্দেশে ভিডিওবার্তায় তিনি বলেন, ‘ভয় পাবেন না। আমার জন্য নয়, আপনাদের নিজেদের ও ভবিষ্যতের জন্য হলেও রাস্তায় নেমে প্রতিবাদ করুন।’ পরে পুলিশি প্রহরায় নাভালনিকে মস্কোর একটি কারাগারে নিয়ে যাওয়া হয়।

নাভালনির আইনজীবী ভাদিম কোবজেভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘বেআইনি’ আদালতের রায়ের বিরুদ্ধে তারা আবেদন করবেন।

এদিকে দ্রুত মুক্তির দাবিতে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও নাভালনির প্রায় ২০০ সমর্থক থানার বাইরে জড়ো হন। এ সময় তারা পুতিনের পদত্যাগের দাবি তোলেন।

মানবাধিকার ও রাজনৈতিক নির্যাতন নিয়ে কাজ করা রাশিয়ার স্বাধীন সংবাদ প্রকল্প ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী, রাশিয়াজুড়ে সোমবার ৭০ জনেরও বেশি সাংবাদিক ও নাভালনির সমর্থককে আটক করেছে পুলিশ।

গত বছরের আগস্টে নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়। জরুরি চিকিৎসার জন্য তাকে সে সময় জার্মানিতে নিয়ে যাওয়া হয়। বিষ প্রয়োগের পেছনে রুশ সরকারের হাত ছিল বলে দাবি নাভালনির।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status