ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
রাজধানীর বাইরে নির্মাণ হবে চার আন্তঃজেলা বাস টার্মিনাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 4:20 PM

রাজধানীর বাইরে নির্মাণ হবে চার আন্তঃজেলা বাস টার্মিনাল

রাজধানীর বাইরে নির্মাণ হবে চার আন্তঃজেলা বাস টার্মিনাল

রাজধানীতে বাসের চাপ কমানোর জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আশেপাশে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে জন্য ১০টি স্থান নির্বাচন করা হয়েছিলো। সরেজমিনে গিয়ে সেগুলো আমরা দেখেছি। এর মধ্যে থেকে আমরা চারটি জায়গা নির্ধারণ করেছি। উত্তরের সিটি কর্পোরেশন জন্য বিরুলিয়ায় ও হেমায়েতপুর। এখানেই আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন জন্য আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে কেরাণীগঞ্জ, বাঘাই ও কাশপুর এলাকায়। এতে ঢাকা শহর থেকে বাসের চাপ কমে যাবে।

তিনি আরো বলেন, সায়েদাবাদ এবং গাবতলী বাস টার্মিনালকে সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারবো। বাকি চারটি আন্তঃজেলা বাস টার্মিনালগুলো ঢাকামুখী যানবাহনগুলোর জন্য ব্যবহার করতে পারবো। প্রাথমিকভাবে আমাদের এই সিদ্ধান্ত চূড়ান্ত করে মন্ত্রী বরাবর পাঠিয়ে দেব।

আতিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পরে সড়কের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। এজন্য দুই সিটি কর্পোরেশন মিলে একসঙ্গে কাজ করছে। এ নিয়ে বাস মালিকদের সঙ্গেও কথা হয়েছে। তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

তিনি আরো বলেন, বাস রুটের রেশনালাইজেশনে সার্বিক বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে নীতিমালার খসড়া প্রণয়ন করতে পারবো বলে আশা করছি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status