ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 January, 2021, 8:34 PM

বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় বিদেশি পিস্তলসহ মো. ফারুক সেপাই (৫১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকাল ৫টায় শরণখোলা থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ফারুক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত এনায়েত সেপাইয়ের ছেলে।

খুলনা র‌্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অভিযান চালায়। ফারুক র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ উল্লেখিত মালামাল পাওয়া যায়।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, র‌্যাব অস্ত্রসহ আসামি ফারুক সেপাইকে শুক্রবার বিকাল ৫টার দিকে শরণখোলা থানায় হস্থান্তর করে। এ ব্যাপারে র‌্যাবের পরিদর্শক রাজিউজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status