ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ঢাকার আকাশ রাঙাতে ‘সাকরাইন’ আয়োজনে ডিএসসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 January, 2021, 8:30 PM

ঢাকার আকাশ রাঙাতে ‘সাকরাইন’ আয়োজনে ডিএসসিসি

ঢাকার আকাশ রাঙাতে ‘সাকরাইন’ আয়োজনে ডিএসসিসি

দক্ষিণ সিটির আকাশ রাঙাতে প্রথমবারের মতো সাকরাইন (ঘুড়ি উৎসব) আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি এই উৎসব আয়োজন করা হবে।

‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব একযোগে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে। দুপুর দুইটা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত আটটা পর্যন্ত। আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ মহিলা কাউন্সিলরকে ক্রীড়া ও সংস্কৃতি  বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে শতাধিক ঘুড়ি সরবরাহ করা হবে। পরে কাউন্সিলররা সেসব ঘুড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করবেন, যারা কমিটি নির্ধারিত মাঠ কিংবা বাড়ির ছাদে অবস্থান নিয়ে আকাশে ঘুড়ি উড়াবেন।

উৎসব আয়োজন প্রসঙ্গে দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার ঐতিহ্য। কালের পরিক্রমায় এই ঐতিহ্য পুরান ঢাকার গণ্ডি ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু যান্ত্রিক জীবনের বাস্তবতায় আমরা অনেকেই সাকরাইন উৎসব ভুলতে বসেছি। তাই, ঢাকার ঐতিহ্য লালন, সংরক্ষণ এবং প্রসারে ডিএসসিসির এই উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, প্রত্যেক কাউন্সিলরদের কাছে একশ টি করে মোট ১০ হাজার ঘুড়ি সরবরাহ করা হবে। সেসব ঘুড়ি আগ্রহী লোকজনের মাঝে বিতরণ করা হবে, তারপরও কেউ বাদ পড়লে সংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজ বাড়ির ছাদ থেকে নিজের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নিতে পারবেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status