ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাড়িতে ছিল চাবি, স্ত্রীসহ গাড়ি নিয়ে পালালেন চোর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 January, 2021, 7:07 PM

গাড়িতে ছিল চাবি, স্ত্রীসহ গাড়ি নিয়ে পালালেন চোর!

গাড়িতে ছিল চাবি, স্ত্রীসহ গাড়ি নিয়ে পালালেন চোর!

স্কুলে সন্তানের পড়াশোনার ফি জমা দিতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু ভুল করে গাড়িতে চাবি লাগিয়ে চলে গিয়েছিলেন রাজীব চাঁদ। ভেতরে ছিলেন ওই ব্যক্তির স্ত্রী রিতু। এতেই বাঁধল বিপত্তি।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, রাজিব ফি জমা দিতে ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরই দুই গাড়ি চোর ওই ব্যক্তির স্ত্রীকে নিয়েই গাড়ি চালিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভারতের পঞ্জাবের ডেরা বাসিতে এ ঘটনা ঘটেছে। বর্তমানে অপরাধীদের খোঁজছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, ডেরা বাসির সুখমণি স্কুলে সন্তানের পড়াশোনার ফি জমা দিতে গিয়েছিলেন রাজীব চাঁদ এবং রিতু। রাজীব যখন ফি দিতে ভিতরে গিয়েছিলেন তখন গাড়ির ভেতর বসেছিলেন রিতু। রাজীব চাবি ফেলে গিয়েছিলেন গাড়িতেই। তখনই দুই অভিযুক্ত গাড়ির দরজা খুলে গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায়। এক জন গাড়ি চালাচ্ছিল। অন্যজন রিতুর মুখে টিপে ধরেছিল।

এ ভাবে তারা অম্বালার দিকে যায়। সেখানকার টোলপ্লাজা থেকে ইউটার্ন নিয়ে রিতুকে জাতীয় সড়কে নামিয়ে ডেরা বাসির দিকে পালিয়ে যায়।

এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। ডেরা বাসির স্টেশন হাউস অফিসার সতিন্দর সিংহ বলেছেন, ‘আমরা টোল প্লাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। আশা করছি, দ্রুতই অপরাধীরা গ্রেফতার হবে।’

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status