ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে ৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 11:33 PM

সাড়ে ৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক

সাড়ে ৮ হাজার ইয়াবাসহ দুইজন আটক

বুধবার (৬ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় শহীদ জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

আটককৃতরা হলো: কক্সবাজার শহরের সমিতি পাড়ার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন রুবেল (৩১) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আহম্মদের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ১ রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ৮ হাজার ৬৫০টি ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর
      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status