ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে: মোস্তাফিজুর রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 11:31 PM

ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে: মোস্তাফিজুর রহমান

ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে: মোস্তাফিজুর রহমান

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করা ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্দেশ্য। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা সেই পথেই এগোচ্ছি।


আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে Modernization, Digitization and Transformation of Land Ministry (ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং রুপান্তরণ) শীর্ষক এক সচিত্র উপস্থাপনা পর্যবেক্ষণের পর উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান আরও বলেন জনদুর্ভোগ লাঘবে সম্মিলিত ভাবে আমাদের কাজ করে যেতে হবে। ভূমি সচিব এ সময় উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দলে ভাগ করে ভূমি সেক্টরের জনসম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন, সম্পদ ক্রয়-বিক্রয়ে মানুষের ভোগান্তি লাঘব সহ ভূমি সেক্টরে বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলো দ্রুত সমাধানে কাজ করার নির্দেশ প্রদান করেন।

সচিত্র প্রতিবেদন উপস্থাপন করার সময় ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান মোঃ দৌলতুজ্জামান খাঁন জানান, চলমান ডিজিটাল ভূমি সেবার মধ্যে অন্যতম হচ্ছে, ই-নামজারি ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন (১৬১২২) ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা, মোবাইল অ্যাপ, উত্তরাধিকার ক্যালকুলেটর, ভূমি মন্ত্রণালয়ের ই-বুক, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইন জরিপ ব্যবস্থাপনা ইত্যাদি। এছাড়া সরকারি ভূমি ব্যবস্থাপনা, কেস ম্যানেজমেন্ট সহ আরও বেশ কিছু ডিজিটাল সেবা পাইলটিং এর জন্য এখন প্রস্তুত।

সচিত্র উপস্থাপনার সময় ভূমি মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status