ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামপুরায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 8:58 PM

রামপুরায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

রামপুরায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. সামছু (৬০) ও রোকেয়া খাতুন ওরফে রেখা (৩৭)। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রামপুরা থানার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কৌশলে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status