ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালিবাগে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 6:23 PM

মালিবাগে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

মালিবাগে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নেত্রকোনা কেন্দুয়া বাট্রা উপজেলার মুসলিম উদ্দিনের ছেলে নরু ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)।

দু'জনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই লাইন দিয়ে দু’টি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনে ধাক্কায় তাদের মৃত্যু হয়। মরদেহ দু’টি পুলিশ হেফাজতে আছে।

ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই শাহজাহান।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status