ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আইইউবি ইএসটিসিডিটি’র চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 January, 2021, 5:17 PM

আইইউবি ইএসটিসিডিটি’র চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ

আইইউবি ইএসটিসিডিটি’র চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)- এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিলুফার জাফরুল্লাহ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. তানভীর মাদহার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, নিলুফার জাফরুল্লাহ দেশের একজন অগ্রণী নারী ব্যবসায়ী। বর্তমানে তিনি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশায় আর্কিটেক্ট, মিসেস নিলুফার জাফরুল্লাহ ২৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা এবং উন্নয়নখাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। মিসেস নিলুফার জাফরুল্লাহ নবম ও দশম জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলেন।

জনাব মো. তানভীর মাদহার ১৯৮৭ সালে নিজস্ব লজিস্টিকস ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে তার অন্যতম উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন জনাব মাদহার। জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে গঠিত হেলম্যান ওয়ার্ল্ড ওয়াইড লজিস্টিকের চেয়ারম্যান তিনি। জনাব মাদহার আরও অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সাথেও যুক্ত রয়েছেন।

ইএসটিসিডিটি’র সম্মানিত সদস্যগণ আইইউবি’র স্কলার এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে সবসময় নিবেদিত প্রাণ। আইইউবি বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর মাধ্যমে যে মান এবং খ্যাতি অর্জন করেছে তা আগামীতে আরও শক্তিশালী হবে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status