ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌরভের খোঁজ নিলেন অমিত শাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 10:21 AM
সর্বশেষ আপডেট: Sunday, 3 January, 2021, 11:33 AM

সৌরভের খোঁজ নিলেন অমিত শাহ

সৌরভের খোঁজ নিলেন অমিত শাহ

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির জন্য ভক্ত-সমর্থক থেকে ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

হাসপাতালে ভর্তির পর থেকেই সৌরভ গাঙ্গুলিকে দেখতে ভিড় করেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও সৌরভের সুস্থতা কামনা করে পাশে থাকার কথা লিখেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক সতীর্থরা। দক্ষিণ কলকাতার হাসপাতালে সৌরভকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ছাড়া তার শারীরিক খোঁজখবর নিতে বিজেপির শীর্ষ নেতাদের ফোন আসতে থাকে হাসপাতালে। বেশকিছু শীর্ষ নেতা তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। এ ছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ফোন দিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন।   

হাসপাতাল সূত্রে জানা যায়, সৌরভ গাঙ্গুলির ধমনীতে তিনটি ব্লক রয়েছে। তার চিকিৎসার জন্য পাঁচজন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ডাক্তার জানান, সৌরভের হার্টে তিনটি ব্লকেজ ছিল। সঠিক সময় হাসপাতালে এসেছেন। তাই বড় কোনো বিপদ এড়ানো গেছে। তাকে ৪৮ ঘণ্টা নজরে রাখা হবে। তবে যে কষ্ট, ব্যথা নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন সেটা এখন নেই। তার এখন কোনো ঝুঁকি নেই।

এর আগে শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় কলকাতার প্রিন্সখ্যাত সৌরভ গাঙ্গুলিকে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status