ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 January, 2021, 10:00 AM

হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন

হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন

কুমিল্লা জেলা পুলিশ সুপারের দায়িত্ব বুঝে নেওয়ার পর মাদক ব্যবসায়ীদের সাবধান করলেন ফারুক আহমেদ। শনিবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষের যে কোনো সমস্যা সমাধানে পুলিশ সদস্যরা জেলার প্রতিটি ইউনিয়নে সেবা প্রদান করবেন।

সাংবাদিকদের কাছে কুমিল্লার বিভিন্ন সমস্যা শুনে তিনি বলেন, বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, মো. সজিব খানসহ জেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status