ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন বছরে দারুণ জয় দিয়ে শীর্ষস্থান দখল রিয়ালের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 9:02 AM

নতুন বছরে দারুণ জয় দিয়ে শীর্ষস্থান দখল রিয়ালের

নতুন বছরে দারুণ জয় দিয়ে শীর্ষস্থান দখল রিয়ালের

রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমের লা লিগার শীর্ষস্থান দখল করেছে। লস ব্লাঙ্কোসরা ২-০ গোলে সেল্টা ভিগোকে হারিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে সিংহাসনে বসেছে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন লুকাস ভাসকুয়েস। এরপর অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল সেল্টা ভিগো। কিন্তু এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জিনেদিন জিদানের টিম।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা। এবার বন্ধুত্বের প্রতিদান দেন ভাসকুয়েস। ম্যাচের ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। জিজুর শিষ্যরা শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয়।  

এই জয়ের মধ্য দিয়ে সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। কিন্তু তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো। অন্যদিকে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আটে সেল্টা ভিগো।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status