ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 January, 2021, 8:58 AM

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপর গোলা বর্ষণ করে পাকিস্তান। এ হামলায় জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায় ভারতীয় রেজিমেন্টের এক সেনা নিহত হয়। এ নিয়ে গতকাল শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। খবর হিন্দুস্তান টাইমস এর।

ভারতীয় সেনাবাহিনী সূত্র বলছে, গত শুক্রবার বেলা প্রায় সাড়ে ৩টা থেকেই সংঘর্ষবিরতি লংঘন করে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়ে বসে পাকিস্তান সেনাবাহিনী। রাজৌরির নৌশেরা সেক্টরে এদিন বিকেল পাঁচটা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
ভারতের অভিযোগ, বিনা প্ররোচনায় গোলা বর্ষণ শুরু করে পাকিস্তান। গোলাগুলির পাশাপাশি ভারতীয় সেনাদের লক্ষ্য করে মর্টার শেলও ছোঁড়ে তারা। তবে পাকিস্তানের আঘাতের পাল্টা জবাব দেন ভারতীয় সেনারা। উভয়পক্ষের সংঘর্ষ চলাকালীন সীমান্তের ওপার থেকে ছুটে আসা এক গোলার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সেনা সদস্য।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status