ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন বছরে যে বার্তা দিলেন মুশফিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 January, 2021, 2:20 PM

নতুন বছরে যে বার্তা দিলেন মুশফিক

নতুন বছরে যে বার্তা দিলেন মুশফিক

মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। আজ থেকে শুরু হয়েছে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে ২০২১ সাল। নতুন বছরের প্রথম ক্ষণে বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

নতুন বছর উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন।

তিনি আরো লেখেন, আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়ত চিন্তাই করতাম না। নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে  নিজেদের  আরো ভাল মানুষ হিসেবে তৈরী করতে পারি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যোগ করেন, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status