ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
যে ৭ হোটেলে কোয়ারেন্টাইন করবেন লন্ডন যাত্রীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 January, 2021, 11:11 AM

যে ৭ হোটেলে কোয়ারেন্টাইন করবেন লন্ডন যাত্রীরা

যে ৭ হোটেলে কোয়ারেন্টাইন করবেন লন্ডন যাত্রীরা

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য সাতটি আবাসিক হোটেল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত হোটেল সাতটি হলো- রাজধানীর বনানীর অমনি রেসিডেন্স, নিকুঞ্জ-২-এর বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, হোটেল গ্রেস-২১, উত্তরা সেক্টর-১ এর হোটেল এফোর্ড ইন, সেক্টর-৯ এর হোয়াইট প্যালেস হোটেল, সেক্টর-৩ এর মেরিনো রয়েল হোটেল এবং মেমেন্টো হোটেল।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১-এর অধিদফতর থেকে উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যে শনাক্তকৃত নতুন উচ্চক্ষমতাসম্পন্ন দ্রুত সংক্রমণশীল করোনাভাইরাসের স্ট্রেইন শনাক্ত হওয়ার প্রেক্ষিতে সারাবিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগ বিছিন্ন করা হয়। বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না ঘটে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত অনুশাসন দেন। তার প্রেক্ষিতে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের নিজ খরচে হোটেলে অবস্থানের জন্য স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে ওই সাতটি হোটেল নির্ধারণ করা হয়।

এদিকে ২৯ ডিসেম্বর এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সার্কুলারে বেবিচক জানায়, প্রত্যেক যাত্রীর করোনা নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশে আসা বাধ্যতামূলক। পাশাপাশি ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশে আগত সব যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

যুক্তরাজ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটসসহ আরও কয়েকটি এয়ারলাইন্স যুক্তরাজ্য থেকে ঢাকায় যাত্রী নিয়ে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status