ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
জৌলুস নেই স্পেনে নতুন বছর উদযাপনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 December, 2020, 8:46 PM

জৌলুস নেই স্পেনে নতুন বছর উদযাপনে

জৌলুস নেই স্পেনে নতুন বছর উদযাপনে

আদিকাল থেকে খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের ইতিহাস রয়েছে। প্রতিবছর ইউরোপসহ পুরোবিশ্ব নানা আয়োজনে পুরনো বছরকে বিদায় জানিয়েছে নতুন বছরকে বরণ করে।

ইউরোপের দেশ স্পেনেও এর ব্যতিক্রম নয়। তবে এ বছর করোনা মহামারির কারণে সরকারি নানা বিধিনিষেধ থাকায় অন্যান্য বছরের মতো নেই সেই জৌলুস।

 বৈশ্বিক করোনা মহামারির বিরূপ প্রভাবে ২০২০ সাল জুড়েই সারা পৃথিবীর মানুষের মধ্যে ছিল আতংক ভয় শংকা অস্থিরতা।

অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবনযাপন করছেন।

খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছরে মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব-উদ্দীপনা দেখা যেত, এবার সবকিছুই কেমন নিস্তব্ধ।
 
বিগত বছরে মাদ্রিদে নববর্ষ বরণে লক্ষাধিক মানুষের সমাগম হতো। স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার কারণে সেখানে এবার লোকজন নেই।

তারপরও সবাই যার যার অবস্থান থেকে খ্রিস্টীয় নববর্ষকে বরণের প্রস্তুতি নিচ্ছেন।

প্রবাসীসহ স্থানীয়রাদের প্রত্যাশা নতুন বছর সবার জন্য শান্তি আর আনন্দ বয়ে নিয়ে আসবে। পৃথিবী ফিরবে তারা সোনালী দিনে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status