ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
তুরস্কের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি সই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 9:59 PM

তুরস্কের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি সই

তুরস্কের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি সই

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের একদিন আগে তুরস্কের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ব্রিটেন। এতে করে দেশ দুটির মধ্যে ২০১৯ সাল থেকে  চলমান ১৮ দশমিক ৬ বিলিয়ন ব্রিটিশ ফাউন্ডের বাণিজ্য সম্পর্ক অক্ষুন্ন থাকবে।

এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুহসার পেকান ও ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রেসিডেন্ট এলিজাবেথ মেরি ট্রাস সম্মতি জ্ঞাপন করেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ব্রিটেনের সরকারি ওয়েবসাইটে চুক্তি স্বাক্ষরের বিষয়ে নিশ্চিত করা হয়।

ব্রিটেন সরকার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামীতে তুরস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে করে দু’দেশের জনগণ লাভবান হবে বলেও আশা প্রকাশ করা হয়। এ চুক্তি বিশেষ করে দেশ দুটির মধ্যে স্টিল শিল্প, গাড়ি ও উৎপাদন খাতকে সমৃদ্ধ করবে। এ চুক্তি নতুন মাইলফলক সৃষ্টি করবে।

১ জানুয়ারি ব্রেক্সিট অন্তর্বর্তীকালীন পর্ব শেষ হবে। সে বিষয়টি মাথায় রেখে ৬২টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাজ্য। চুক্তি হয়েছে বহুল প্রত্যাশিত ইইউ ও ব্রিটেনের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তিও সম্পন্ন হওয়ায় স্বস্তি দেখা দিয়েছে দুই শিবিরে। তবে, যুক্তরাজ্য-তুরস্কের নয়া মুক্ত বাণিজ্য চুক্তিতে নতুন কিছু নেই। লন্ডন-আঙ্কারার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক শর্তগুলোই বহাল থাকছে। অর্থাৎ এই চুক্তি ব্রেক্সিটের আগে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এখন যেহেতু ব্রিটেন ইইউ জোটে নেই, তাই আলাদা করে চুক্তিটি করার প্রয়োজন হয়েছে। এভাবেই অন্য সব দেশের সঙ্গে নিজেদের বাণিজ্য বিষয়ক সম্পর্ক অক্ষুন্ন রাখতে চুক্তি করে যাচ্ছে ব্রিটেন। তাই নতুন কোনো চমক এখনও দেখা যায়নি।

আঙ্কারার সঙ্গে ব্রিটেনের ২ হাজার ৫২৫ কোটি ডলারের বাণিজ্য রয়েছে।  জাপান, কানাডা, সুইজারল্যান্ড, নরওয়ের পর তুরস্কের সঙ্গেই তাদের লেনদেন সবচেয়ে বেশি। দেশ দুটি এরই মধ্যে আগামীতে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আশা প্রকাশ করেছে। মঙ্গলাবারের এ চুক্তি গতবছর থেকে চলে আসা ব্রিটেনের সঙ্গে তুরস্কের একশ কোটি ফাউন্ড সমমূল্যের মেশিনারিজ ব্যবসায় এবং ৫৭৫ মিলিয়ন ফাউন্ড সমমূল্যের স্টিল এবং লৌহ পণ্যে ব্যবসা চলমান রাখবে।

সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status