ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে অজ্ঞান পার্টির সদস্যসহ আটক ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 8:48 PM

গাজীপুরে অজ্ঞান পার্টির সদস্যসহ আটক ৭

গাজীপুরে অজ্ঞান পার্টির সদস্যসহ আটক ৭

গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যসহ সাত ছিনতাইকারীকে পৃথক অভিযানে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আজ মঙ্গলবার র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা অজ্ঞান পার্টির সদস্যরা হলেন গাজীপুরের মীরের গাঁও এলাকার মো. সজীব হোসেন (১৯) ও মো. রনি হোসেন (১৯), নারায়ণগঞ্জের ঘারমোড়া এলাকার মো. মামুন মিয়া (৪০) ও মো. নাহিম (১৮)। আটক তিন ছিনতাইকারি হলেন গাজীপুরের সালনা এলাকার মো. মোগল হোসেন (২৫) ও মো. নাজমুল হাসান (২৭) এবং ওয়ারলেস পালের মাঠ এলাকার মো. হাইকুল ইসলাম (১৯)।

র‍্যাব কর্মকর্তা জানান, গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মলম পার্টির কয়েক সদস্য অবস্থান করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  চাকু, চারটি মলম, নগদ টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
গাজীপুরে আটক তিন ছিনতাইকারী। ছবি : এনটিভি

এছাড়া একই রাতে মহানগরীর সালনা ব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু ও নগদ টাকাসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবে ওই কর্মকর্তা আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরষ্পরের যোগসাজসে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status