ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
ধেয়ে আসছে লঞ্চ: লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না রাজু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 7:58 PM

ধেয়ে আসছে লঞ্চ: লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না রাজু

ধেয়ে আসছে লঞ্চ: লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না রাজু

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কা এড়াতে ট্রলার থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারলেন না রাজু নামে এক যুবক। তাৎক্ষণিক মারা যান তিনি। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ভোলার লালমোহন উপজেলার ফজলু মুন্সির ছেলে।

শাহাদাত নামে এক লঞ্চযাত্রী জানান, এ রুটে চলাচলকারী লঞ্চগুলো মুন্সিগঞ্জ ঘাটে কখনো থামে না। ফলে লঞ্চগুলো ঘাটের কাছাকাছি এলে বিভিন্ন ট্রলার এসে যাত্রীদের লঞ্চঘাটে নিয়ে যায়। এছাড়া অনেক যাত্রী ট্রলার থেকে লঞ্চে ওঠে। মঙ্গলবার ভোরে ভোলার লালমোহন থেকে আসা এমভি জাহিদ-৮ নামে লঞ্চ থেকে ট্রলারে করে মুন্সিগঞ্জ ঘাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আরেকটি লঞ্চ ট্রলারের কাছাকাছি চলে আসে। ওই লঞ্চের ধাক্কা এড়াতে ট্রলারের বেশ কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। তখন রাজুর মৃত্যু হয়।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, এর আগে অবৈধভাবে যাত্রী পারাপারের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক লঞ্চ মালিককে জরিমানা করা হয়েছে। এরপরও মাঝ নদীতে চলন্ত লঞ্চ থেকে ট্রলারে যাত্রী ওঠা-নামা বন্ধ হয়নি। এটা বন্ধ না হলে দুর্ঘটনা রোধ সম্ভব নয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status