ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
এক কাতলের দাম ৪৬ হাজার টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 7:34 PM

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

রাজবাড়ীতে পদ্মায় জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। এরইমধ্যে ৪৫ হাজার ৯শত টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটিকে বিক্রি করা হয়েছে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন গুরুদেব হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে।

পরে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৫৫০ টাকা কিনে নিয়ে ১৭শ’ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯শত টাকায় বিক্রি করা হয়েছে।
 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মার পানি কমে যাওয়া ও ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরাও খুব খুশি।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status