অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর-কে সংবর্ধনা প্রদান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় নব-নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর সাহেবকে সংবর্ধনা প্রদান করেন সরফভাটা তাফসীরুল কুরআন মাহফিলের আযোজক কমিটি। সোমবার রাতে পশ্চিম সরফভাটা ছনাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সরফভাটা তাফসীরুল কুরআন মাহফিলের প্রতিষ্ঠা ও সভাপতি মাওলানা নাজের উদ্দিন নেছারীর সভাপতিত্বে, এম.সোহেল তালুকদার ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া রানীরহাট আল আমিন ফাযিল মাদরাসার সহকারী মাওলানা আবুল কালাম বয়ানী, সরফভাটা নেছারিয়া অনার্স মাদরাসার পরিচালক ও অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী, আনজুমানে খোদ্দামুর মুজলেমীন মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দীন নুরী, সরফভাটা নিকাহ রেজিস্ট্রার অধ্যাপক কাজী মাওলানা সাইফুদ্দিন মামুন,যুবসেনা সরফভাটা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আমিনুর ইসলাম ,ছনাগাজী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন কাদেরীসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ। সম্পাদনায়: এম আলমগীর
অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর-কে সংবর্ধনা প্রদান