ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
মাধবপুরে কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান ও তার সহযোগী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 4:26 PM

মাধবপুরে কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান ও তার সহযোগী আটক

মাধবপুরে কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান ও তার সহযোগী আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কুখ্যাত মাদক চোরাকারবারি শাজাহান মিয়া (৫২) ও তার এক সহযোগী হাসান মিয়া (৩০) ভারতীয় গাঁজাসহ বিজিবির হাতে আটক হয়েছে।

শাহজাহান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত সুরত আলীর পুত্র  ও হাসান মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের আব্দুল সবুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে  ৫৫ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির হাবিলদার মো : নুরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের ১৭নম্বর সেকশনের সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫কেজি ভারতীয় গাঁজাসহ উল্লেখিত দুই ব্যাক্তিকে আটক করে।

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মো: শরিফ মিয়া (৩০) নামে এক ব্যাক্তি পালিয়ে যায়। মোঃ শরিফ মিয়া একই এলাকার বনগাঁও গ্রামের হারিছ মিয়া পুত্র।

আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর কিছুক্ষণ পর রাত ১টার দিকে একই টহল দল একই এলাকায় আবার অভিযান চালিয়ে ৩হাজার ৯ প্যাকেট ভারতীয় আতশবাজী আটক করে। যার আনুমানিক মুল্য দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশত টাকা।

আটককৃত চোরাচালানী মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।



সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status