ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
তরুণদের দেশে রাখার পরিবেশ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 4:21 PM

তরুণদের দেশে রাখার পরিবেশ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী

তরুণদের দেশে রাখার পরিবেশ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী

তরুণরা চাকরি পেয়ে যাতে দেশের ভেতরে থাকতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আরও অর্থনৈতিক অঞ্চল করা হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের সময় এ নির্দেশনা দেন। এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য তুলে ধরেন। এনইসিতে প্রধানমন্ত্রী আরও দুটি অনুশাসন দিয়েছেন।

অনুশাসন দুটি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের ভেতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণরা যাতে দেশের ভেতরেই চাকরি পেতে পারেন।’

প্রধানমন্ত্রীর তিন নম্বর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আর ফসলি জমি যাতে নষ্ট না হয় (ধান পাট গমের জমি), এজন্য ইউনিয়নভিত্তিক মাস্টারপ্ল্যান করা হবে। ল্যান্ড ইউজ প্ল্যান বা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা হবে। অন্যান্য দেশে এ পরিকল্পনা আছে। তিনি (প্রধানমন্ত্রী) আজকে নির্দেশনা দিয়েছেন যে, ভূমিভিত্তিক পরিকল্পনা করা হোক সব ইউনিয়নের জন্য। যাতে এখানে-ওখানে ঘরবাড়ি না ওঠায়। এটা প্রধানমন্ত্রীর সাধারণ নির্দেশনা। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status