ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
৩০০ উইকেটের মাইলফলকে সাউদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 4:08 PM

৩০০ উইকেটের মাইলফলকে সাউদি

৩০০ উইকেটের মাইলফলকে সাউদি

নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন টিম সাউদি। কিউইদের মধ্যে কেবল তার ওপরে আছেন রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টরি (৩৬১)।

বে ওভালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে হারিস সোহেলকে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ বানিয়ে এই মাইলফলকে পা রাখেন সাউদি। এর আগে তিনি সাজঘরে ফেরান ওপেনার শান মাসুদকেও।

টেস্টে ৩৪তম বোলার হিসেবে এবং কিউই পেসারদের মধ্যে হ্যাডলির পরে ৩০০ উইকেট শিকারীর অভিজাত ঘরে পা রাখলেন সাউদি। সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে সবার শীর্ষে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। পেসারদের সর্বোচ্চ ৬০০ উইকেট জেমস অ্যান্ডারসনের। ইংলিশ পেসার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন চতুর্থ স্থানে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ২ উইকেট নিয়ে পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন সাউদি। সফরকারীরা পিছিয়ে আছে ৩০২ রানে। প্রথম ইনিংসে ২৩৯ রানে অলআউট হয় পাকিস্তান। সেবারও ২ উইকেট নেন সাউদি। ৭৩ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম বা শেষদিন শুরু করবে আগামীকাল।

এর আগে প্রথম ইনিংসে ৪৩১ করে নিউজিল্যান্ড। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করা স্বাগতিকরা টার্গেট দেয় ৩৭৩ রানের।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status