ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 December, 2020, 1:50 PM

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাতীয় শিক্ষানীতি ২০১০ আনুযায়ী এবার প্রাথমিকে ভর্তির নূন্যতম বয়স ছয় বছর ধরা হয়। সে হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়।

গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। কিন্তু সরকারি কড়াকড়িতে ১১ বছরের কম বয়সীরা ভর্তির আবেদন করতে পারছিল না। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status